প্রতিষ্ঠানটির সফলতার কারণ মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আহনাফের প্রতিষ্ঠানটির সফলতার কারণ হলো সার্বিক মান ব্যবস্থাপনা। মান নিয়ন্ত্রণ ও মান নিশ্চিতকরণের সমন্বিত রূপ হলো সার্বিক মান ব্যবস্থাপনা। এক্ষেত্রে ধারাবাহিকভাবে মান উন্নয়নের মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হয়। সার্বিক মান ব্যবস্থাপনা পণ্যের কাঁচামাল সংগ্রহ থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন পর্যন্ত বিস্তৃত। জনাব আহনাফ একটি চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। তিনি বিএসটিআই থেকে মান সনদ সংগ্রহ করেন। তার প্রতিষ্ঠানের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে গুণগত মানের খাবার দীর্ঘদিন ধরে তৈরি করছে। ফলে প্রতিষ্ঠানটি ক্রেতা সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে। এখানে কর্মীদের স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততা, মানের ধারাবাহিক উন্নয়ন ও ক্রেতা সন্তুষ্টি সার্বিক মান ব্যবস্থাপনা দর্শনের অন্তর্ভুক্ত। জনাব আহনাফের প্রতিষ্ঠানে সার্বিক মান ব্যবস্থাপনার শুরু হয় মান নিয়ন্ত্রণ ও নিশ্চিতকরণের মাধ্যমে। তিনি কর্মী সম্পৃক্ততা বাড়িয়ে মান নিয়ন্ত্রণ করেন। এতে ধারাবাহিকভাবে পণ্যের মানের উন্নয়ন ঘটতে থাকে। ফলে মানসম্মত পণ্য উৎপাদন করা সম্ভব হয়। আর মানসম্মত পণ্য সর্বোচ্চ ক্রেতা সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। সন্তুষ্ট ক্রেতা প্রতিষ্ঠানের বিক্রি বাড়ায় এবং প্রতিষ্ঠানটি সফলতা পায়। তাই বলা যায়, সার্বিক মান ব্যবস্থাপনার | কারণেই জনাব আহনাফের প্রতিষ্ঠানটি সফলতা পায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির সফলতার কারণ মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের আল…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর