উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা পণ্য ডিজাইনের পর্যায় উল্লেখপূর্বক তুলে ধর।
উত্তর: উদ্দীপকের কোম্পানিটি পরীক্ষামূলক পণ্য ডিজাইনের সিদ্ধান্ত গ্রহণ করে, যা যৌক্তিক।পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে ক্রেতার কাছে নতুন ডিজাইনের পণ্যের গ্রহণযোগ্যতা পরিমাপ করা হয়। এটির ফল ইতিবাচক হলে প্রতিষ্ঠান চূড়ান্ত পর্যায়ে পণ্য উৎপাদন শুরু করে। আর নেতিবাচক হলে প্রতিষ্ঠান ডিজাইনকৃত পণ্যটি বাতিল করে।উদ্দীপকে 'শ্রীমঙ্গল জুস ইন্ডাস্ট্রি' একটি আনারসের জুস উৎপাদনকারী কোম্পানি। সম্প্রতি কোম্পানিটি উন্নতমানের জুস তৈরির জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে। কোম্পানিটি উক্ত পদ্ধতিতে সঠিকভাবে জুস তৈরি করা সম্ভব কি না এবং এর বাজার চাহিদা যাচাই করতে চায়। তাই কোম্পানিটি প্রথমে অল্প পরিমাণে জুস তৈরির সিদ্ধান্ত নেয় ।উদ্দীপকে কোম্পানিটি পরীক্ষামূলক জুস তৈরির সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে কোম্পানিটি উৎপাদিত জুসের চাহিদা কেমন তা জানতে পারবে। ইতিবাচক সাড়া পেলে কোম্পানিটি চূড়ান্ত পর্যায়ে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবে। তাছাড়া, পরীক্ষামূলক উৎপাদনে কোনো ত্রুটি পেলে কোম্পানিটি সংশোধনমূলক কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ফলে উৎপাদন প্রক্রিয়া সহজ ও সুন্দরভাবে সম্পন্ন করা যাবে। তাই বলা যায়, উদ্দীপকে কোম্পানিটি পরীক্ষামূলক পণ্য ডিজাইনের সিদ্ধান্ত গ্রহণ করে, যা যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা পণ্য ডিজাইন…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর