পণ্যের মান নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাটির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: মান নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাটি হলো ISO, যার ভূমিকা অনস্বীকার্য।ISO হলো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এটি এক দেশ থেকে অন্য দেশে পণ্য আমদানি-রপ্তানি করার ক্ষেত্রে পণ্যের মানের সনদ দিয়ে থাকে। আর সনদ পেতে হলে ISO-এর নির্ধারণ করা সব মানদণ্ড পূরণ করতে হয়। এটি সনদ দেওয়ার পর নিয়মিত পণ্যের মান যাচাই করে থাকে। অর্থাৎ, ISO-এর নির্ধারণ করা মানদণ্ড মেনে চলছে কিনা তা পর্যালোচনা করে। মান কমে গেলে সনদ বাতিল করে দেয়। তাই বলা যায়, মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থা ISO-এর ভূমিকা অনস্বীকার্য।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্যের মান নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থাটির ভূমিকা ব্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর