জনাব সৌরভ মূলধন গঠনের কোন পর্যায়ে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সৌরভ মূলধন গঠনের 'আর্থিক সঞ্জয় সৃষ্টি' পর্যায়ে অবস্থান করছেন। বর্তমান আয়কে ভোগে ব্যয় না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়াই হলো সঞ্চয়। আয়ের তুলনায় ব্যয় কম হলে আর্থিক সঞ্চয়ের সৃষ্টি হয়। এটি মূলধন গঠনের দ্বিতীয় পর্যায়। জনাব সৌরভ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার সার্বিক আয়ের পরিমাণ এক লক্ষ টাকা। তিনি চাকরির পাশাপাশি ব্যবসায় করার জন্য প্রতি মাসে কিছু টাকা জমান। এক্ষেত্রে তিনি আয়ের সবটুকু ব্যয় না করে কিছু অংশ জমিয়ে রাখেন। অর্থাৎ তার আয় বেশি এবং ব্যয় কম হয়। ফলে তার সঞ্চিত অর্থের পরিমাণ বাড়তে থাকে। এ বৈশিষ্ট্যগুলো মূলধন গঠনের দ্বিতীয় পর্যায় আর্থিক সঞ্চয় সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সৌরভ মূলধন গঠনের ২য় পর্যায় আর্থিক সঞয় সৃষ্টি'তে অবস্থান করছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব সৌরভ মূলধন গঠনের কোন পর্যায়ে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর