“মান ব্যবস্থাপনা পণ্যের উচ্চ গুণগতমানের নিশ্চয়তা প্রদান করে” ব্যাখ্যা কর।
উত্তর: মান ব্যবস্থাপনা হলো মানসম্মত পণ্য ও সেবা তৈরি করা, মান ধরে রাখা, অপচয় কমাতে মুনাফা বাড়ানো এবং ক্রেতা সন্তুষ্টি অর্জনের প্রক্রিয়া। মান ব্যবস্থাপনা সর্বোৎকৃষ্ট মানের পণ্য বা সেবার নিশ্চয়তা বিধান করে। পণ্য বা সেবার মান হলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের সক্ষমতা। পণ্য বা সেবা মানের মধ্যে পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা, স্থায়িত্ব প্রভৃতি অন্তর্ভুক্ত। এক্ষেত্রে মান ব্যবস্থাপনার কার্যাবলি হলো পণ্য বা সেবার মধ্যে এসব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত আছে কিনা তা নিরীক্ষা করা। কোম্পানির মান ব্যবস্থাপনার সঠিক প্রয়োগ পণ্য বা সেবার মানের নিশ্চয়তা দেয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“মান ব্যবস্থাপনা পণ্যের উচ্চ গুণগতমানের নিশ্চয়তা প্রদান করে” ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর