মিসেস আলিশা পণ্য ডিজাইনের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস আলিশা পণ্য ডিজাইনের ক্রেতার সন্তুষ্টিকে গুরুত্ব দিয়েছেন। উৎপাদনের আগে পণ্যের আকার-আকৃতি, ধাঁচ, রং, ওজন প্রভৃতি নির্ধারণ করাই হলো পণ্য ডিজাইন। পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা। পণ্যের আকার-আকৃতি, গুণগতমান বিবেচনা করে পণ্যটি উত্তম হলে ভোক্তাদের কাছে পণ্যটির গ্রহণযোগ্যতা বাড়ে। ক্রেতারা উৎসাহের সাথে পণ্য কিনে ।উদ্দীপকে মিসেস আলিশা একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। তিনি ভোক্তাদের রুচি, পছন্দ এবং চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন ডিজাইনের পণ্য তৈরি করেন। তার ডিজাইনকৃত পোশাক বর্তমানে ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ফলে মিসেস আলিশার ফ্যাশন হাউজের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে । তিনি ক্রেতাদের ইচ্ছা ওপছন্দকে প্রাধান্য দিয়ে পোশাক ডিজাইন করেন। তাই সহজেই ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। তাই বলা যায়, মিসেস আলিশা পণ্য ডিজাইনে ক্রেতা সন্তুষ্টিকে গুরুত্ব দিয়েছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মিসেস আলিশা পণ্য ডিজাইনের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর