“মিসেস আলিশার ফ্যাশন হাউজের গ্রহণযোগ্যতা বাড়াতে পণ্য ডিজাইনের ভূমিকা গুরুত্বপূর্ণ” উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: “মিসেস আলিশার ফ্যাশন হাউজের গ্রহণযোগ্যতা বাড়াতে পণ্য ডিজাইনের ভূমিকা গুরুত্বপূর্ণ” — উক্তিটি যথার্থ। পণ্য ডিজাইন বলতে ভোক্তার চাহিদা ও পছন্দ অনুসারে উৎপাদনের আগেই পণ্যের আকার-আকৃতি, মান, রং, ওজন প্রভৃতি নির্ধারণ করাকে বোঝায়। তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য পণ্যের ডিজাইন উত্তম হওয়া আবশ্যক। এর ফলে ক্রেতার মনে ঐ প্রতিষ্ঠান নিয়ে স্বতন্ত্র ইমেজ সৃষ্টি হয়।উদ্দীপকে মিসেস আলিশা একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। তিনি ভোক্তাদের রুচি, পছন্দ এবং চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন পণ্য ডিজাইন করে। তার ডিজাইনকৃত পোশাক ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ফলে তার পোশাকের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। পণ্য ডিজাইনের মাধ্যমে একদিকে যেমন ক্রেতারা উপকৃত হচ্ছে, তেমনি অন্যদিকে মিসেস আলিশার প্রতিষ্ঠানটি প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘদিন টিকে থাকতে পারছে। এর মাধ্যমে নতুন পণ্যের আকর্ষণ ও উপযোগ সৃষ্টি, উৎপাদন ব্যয় কমানো, বাজার সম্প্রসারণ, ব্যবসায়ের ইমেজ বাড়ানো প্রভৃতি সম্ভব। তাছাড়াও ক্রেতার উন্নতমানের পণ্য কিনে সন্তুষ্টি পেলে পুনঃক্রয়ে উৎসাহী হবে। সুতরাং বলা যায়, মিসেস আলিশার ফ্যাশন হাউজের গ্রহণযোগ্যতা বাড়াতে পণ্য ডিজাইনের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“মিসেস আলিশার ফ্যাশন হাউজের গ্রহণযোগ্যতা বাড়াতে পণ্য ডিজাইনের ভূমিক…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর