মি. ফয়েজের কারখানা স্থাপনের পেছনে উৎপাদনের কোন উপকরণটির ভূমিকা রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মি. ফয়েজের মৌলভীবাজারে কারখানা স্থাপনের পেছনে উৎপাদনের ভূমি উপকরণটির ভূমিকা রয়েছে।প্রকৃতি থেকে পাওয়া সব সম্পদই ভূমি। মাটি, মাটির উর্বরতা, বৃষ্টিপাত, আবহাওয়া, জলবায়ু, নদ-নদী প্রভৃতি ভূমির অন্তর্ভুক্ত। এটি প্রকৃতির সব থেকে আদি উপাদান এবং এটি অবিনশ্বর। ভূমির ওপর ভিত্তি করে একেক অঞ্চলে একেক ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে ওঠে।মি. ফয়েজ মৌলভীবাজারে একটি আঙুরের জুস তৈরির কারখানা স্থাপন করেন। মৌলভীবাজারের আবহাওয়া ও জলবায়ু আঙুর চাষের জন্য উপযোগী। আর জুস তৈরির প্রধান কাঁচামাল আঙুর । এক্ষেত্রে মৌলভীবাজারের মাটির গুণগতমান ভালো হওয়ায় এখানে প্রচুর পরিমাণে আঙুর চাষ হয়। আঙুরের ফলন বেশি হওয়ার কারণেই তিনি এখানে জুস কারখানা স্থাপন করেন। তাই বলা যায়, মৌলভীবাজারে কারখানা স্থাপনের পেছনে ভূমি উপকরণটির ভূমিকা রয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. ফয়েজের কারখানা স্থাপনের পেছনে উৎপাদনের কোন উপকরণটির ভূমিকা রয়েছ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর