উদ্দীপকে মি. সফিকুলের ব্যবসায়িক কার্যক্রম কোন খাতের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. সফিকুলের ব্যবসায়িক কার্যক্রম কৃষিখাতের অন্তর্গত। উৎপাদনের প্রথম ও প্রাচীন খাত হলো কৃষিখাত। মাটি, পানি, সার, বীজ ইত্যাদি ব্যবহার করে ফসল ফলানোর প্রচেষ্টাই মূলত কৃষি উৎপাদন নামে পরিচিত। কৃষিখাত থেকেই খাদ্য ও শিল্প কাঁচামালের যোগান আসে। ধান, গম, ভুট্টা, আম, লিচু ইত্যাদি খাদ্যসামগ্রীর যোগান দেয় কৃষি ।উদ্দীপকের মি. সফিকুল নাটোরে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে দশজন বেকার যুবককে কাজে লাগিয়ে লিচু চাষ করেন। তিনি উৎপাদিত লিচু চট্টগ্রামের লিচু ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। এতে তিনি আর্থিকভাবে লাভবান হন। এক্ষেত্রে মি. সফিকুল উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত কৃষিখাতকে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যবসায়ে সফলতা লাভ করেছেন। তিনি নাটোরে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে লিচু চাষ করে এবং সফলতা অর্জন করেন; যা বৈশিষ্ট্য বিবেচনায় উৎপাদনের কৃষিখাতকে নির্দেশ করছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে মি. সফিকুলের ব্যবসায়িক কার্যক্রম কৃষিখাতের অন্তর্গত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. সফিকুলের ব্যবসায়িক কার্যক্রম কোন খাতের অন্তর্গত? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর