উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে। একস্থান থেকে দ্রব্যসামগ্রী অন্যস্থানে স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যে স্থানে পণ্য উৎপাদন হয়, সেখানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয় । আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদার সৃষ্টি হয় না। তাই পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয় ।উদ্দীপকের জনাব অর্ণব রাজশাহীর একজন সফল আম চাষি । তিনি বাগান থেকে হিমসাগর ও গোপালভোগ আম সিলেটে সরবরাহ করেন। পণ্যের গুণগত মান ভালো হওয়ায় লাভের পরিমাণ বাড়তে থাকে। এক্ষেত্রে জনাব অর্ণব একজন সফল চাষি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি রাজশাহীর নিজের বাগান থেকে আম পরিবহন ব্যবস্থার মাধ্যমে সিলেটে সরবরাহ করেন; যা স্থানগত উপযোগকে নির্দেশ করছে। পরবর্তীতে তার ব্যবসায়ে প্রতিযোগী বৃদ্ধি পাওয়ায় বিক্রয়ের পরিমাণ কমতে থাকে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব অর্ণবের কার্যক্রম দ্বারা স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর