পরবর্তী পর্যায়ে জনাব অর্ণব আম সরবরাহের জন্য কী ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করছেন? উপযোগের ধরন উল্লেখপূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে পরবর্তী পর্যায়ে জনাব অর্ণব আম সরবরাহের জন্য গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করছেন, যা সঠিক ও যথার্থ হবে বলে মনে করছি।এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে যে বাড়তি উপযোগ পাওয়া যায় তাকে সময়গত উপযোগ বলে। বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য যেমন— আলু পিঁয়াজ, রসুন, আম, পেয়ারা প্রভৃতি একটি নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয়। এ পণ্যগুলো সুষ্ঠুভাবে সংরক্ষণের মাধ্যমে সারাবছর ধরে ভোগ বা ব্যবহার করা সম্ভব হয়। উদ্দীপকের জনাব অর্ণব একজন সফল আম চাষি। তিনি রাজশাহীর আম বাগান থেকে হিমসাগর ও গোপালভোগ আম সিলেটে সরবরাহ করে বেশ লাভবান হন। কিন্তু পরবর্তীতে প্রতিযোগী ব্যবসায়ীরা সিলেটে আম সরবরাহ করতে থাকায় তার বিক্রয়ের পরিমাণ কমতে থাকে। এমতাবস্থায় তিনি চিন্তিত হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন যে, মৌসুমে সব আম বিক্রয় না করে হিমাগারে রেখে পরবর্তীতে বেশি দামে বিক্রয় করবেন । তার এরূপ চিন্তা পণ্যের গুদামজাতকরণ কাজকে নির্দেশ করছে। এর মাধ্যমে তিনি ভবিষ্যতে পণ্যের ভালো দাম পাবেন। বলে আশা করা যায়।উদ্দীপকের জনাব অর্ণবের আমের মূল্য মৌসুমের সময় কমে যাওয়ায় তা হিমাগারে রেখে পরবর্তীতে বিক্রয়ের চিন্তা করেছেন। তার এরূপ চিন্তার ফলে আমের উচ্চ মূল্য নিশ্চিত হবে। কেননা মৌসুমের পরে আমের সরবরাহ কম থাকবে। এতে তিনি বাজার থেকে ভালো মূল্য আদায় করতে পারবেন । এছাড়া সঠিক পদ্ধতিতে আম সংরক্ষণ করে রাখলে এর মান এবং গুণাগুণ অটুট থাকবে। এভাবে বছরের একটি নির্দিষ্ট সময়ের উৎপাদিত দ্রব্যসামগ্রী সংরক্ষণাগার তথা গুদামজাত ব্যবস্থার মাধ্যমে সারাবছরব্যাপী ভোগ ও ব্যবহার করা যায়। সুতরাং বলা যায়, পরবর্তী পর্যায়ে জনাৰ অর্ণব ভবিষ্যৎ আম সরবরাহের যে সংরক্ষণাগারের ব্যবস্থা গ্রহণ করছেন তা সঠিক ও যথার্থ বলে আমি মনে করছি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পরবর্তী পর্যায়ে জনাব অর্ণব আম সরবরাহের জন্য কী ব্যবস্থা গ্রহণের চিন…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর