বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মি. সফিকুলের করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মি. সফিকুলের করণীয় হলো মূলধন বিনিয়োগের মাধ্যমে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা।একস্থানের উৎপাদিত দ্রব্যসামগ্রী অন্যস্থানের ক্রেতা ও ভোক্তাদের নিকট পৌঁছাতে হলে পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়। এক্ষেত্রে ব্যবসায়ী নিজস্ব পরিবহন ব্যবহার করেন, আবার কেউ কেউ ভাড়া করে পরিবহনের ব্যবস্থা করেন। তবে তুলনামূলক বেশি মূলধন নিয়ে দ্রুত পচনশীল পণ্যের ব্যবসায় করলে নিজস্ব পরিবহনের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি। উদ্দীপকের মি. সফিকুল একজন লিচু চাষি। তিনি নাটোর থেকে চট্টগ্রামের লিচু ব্যবসায়ীদের নিকট লিচু সরবরাহ করেন। এতে তিনি আর্থিকভাবে লাভবান হন। কিন্তু বর্তমান বছরে লিচুর বাম্পার ফলন হলেও নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় সঠিক সময়ে চট্টগ্রামের লিচু ব্যবসায়ীদের কাছে লিচু পৌঁছাতে পারেননি। এতে তার অনেক লিচু নষ্ট হয়ে যায় এবং দামও কমে যায়। ফলে মোটা অঙ্কের আর্থিক লোকসানের সম্মুখীন হন। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মি. সফিকুলকে বাড়তি মূলধন যোগান দিয়ে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে হবে। তবেই তিনি নিজের মতো করে দেশের বিভিন্ন জেলার পাইকারদের নিকট তার উৎপাদিত লিচু পৌছাতে পারবেন।পরিবহন এমন একটি ব্যবস্থা যা পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে দূরবর্তী মানুষের ভোগ ও ব্যবহারে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এর ফলে পণ্যের বাড়তি উপযোগ সৃষ্টি হয় এবং মূল্যও বেশি পাওয়া যায়। এক্ষেত্রে মি. সফিকুলকে প্রয়োজনীয় মূলধনের সংস্থান করে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে হবে। তবেই তিনি বর্তমান পরিস্থিতি থেকে রক্ষা পেয়ে ব্যবসায়ে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হবেন বলে আশা করা যায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মি. সফিকুলের করণীয় সম্পর্কে তো…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর