উদ্দীপক অনুযায়ী জনাব জসিম গার্মেন্টস ফ্যাক্টরি তৈরিতে উৎপাদনের কোন উপকরণকে ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী জনাব জসিম গার্মেন্টস ফ্যাক্টরি তৈরিতে উৎপাদনের ভূমি উপকরণকে ব্যবহার করেছেন। যেসব প্রকৃতিপ্রদত্ত সম্পদ উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেসব সম্পদকে সম্মিলিতভাবে ভূমি বলে। যেমন— মাটি, আলো, বাতাস, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি। ভূমি প্রকৃতির দান, আদিম ও অক্ষয়। এজন্য ভূমির যোগান ব্যয় বা উৎপাদন ব্যয় নেই।উদ্দীপকে জনাব জসিম একটি গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তোলার লক্ষ্যে তার নিজ এলাকার একটি স্থান বেছে নেন যার কোনো উৎপাদন ব্যয় নেই। অর্থাৎ যা মানুষ উৎপাদন করতে পারে না কিংবা যার মধ্যে মানুষ কোনো রকম বাড়তি উপযোগও সৃষ্টি করতে পারে না এমন একটি উপকরণকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে উৎপাদনের চারটি উপকরণের মধ্যে শুধু ভূমি উপকরণের এরূপ বৈশিষ্ট্য রয়েছে। ভূমি প্রকৃতির দান বিধায় মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। ফলে এর উৎপাদন ব্যয়ও নেই। উদ্দীপকের গার্মেন্টস ফ্যাক্টরি তৈরিতে এরূপ ভূমির গুরুত্ব ও শিল্পকারখানা স্থাপন আদৌ সম্ভব নয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব জসিম গার্মেন্টস ফ্যাক্টরি তৈরিতে উৎপাদনের ভূমি উপকরণকে ব্যবহার করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী জনাব জসিম গার্মেন্টস ফ্যাক্টরি তৈরিতে উৎপাদনের কোন…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর