উদ্দীপকের উল্লিখিত মি. রেজা ও রাজুর প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. রেজা ও রাজুর প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠন। কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় একত্রিত হয়ে চুক্তির মাধ্যমে যে সংগঠন গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। বাংলাদেশে ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি সংগঠন গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকে মি. রেজা ও তার বন্ধু মি. রাজু ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা শেষ করে ঢাকার উত্তরায় একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করেন। তারা সমভাবে তাদের অর্জিত জ্ঞান, মূলধন ও শ্রম দিয়ে ব্যবসায় পরিচালনা করেন। খুব অল্প সময়ের মধ্যে তারা ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করেন এবং উক্ত মুনাফা সমানভাবে ভাগ করে নেন; যা অংশীদারি ব্যবসায় সংগঠনের সাথে সাদৃশ্যতা রয়েছে। সুতরাং উদ্দীপকে উল্লিখিত মি. রেজা ও রাজুর প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠন হিসেবে বিবেচিত হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত মি. রেজা ও রাজুর প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন? ব…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর