উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমদিকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমদিকে রূপগত উপযোগ সৃষ্টি করে । কোনো জিনিসের আকার-আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। এক্ষেত্রে দ্রব্যের রূপ পরিবর্তন ঘটে বিধায় একে রূপগত উপযোগ নামে অভিহিত করা হয়। যেমন— কাঠ থেকে আসবাবপত্র তৈরি, মাটি থেকে ইট তৈরি, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে বিভিন্ন পোশাক তৈরি ইত্যাদি ।উদ্দীপকের জনাব সুজন ও তার স্ত্রী স্নাতক সম্পন্ন করে সাভারে একটি বুটিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন। তারা নিজস্ব বুটিক হাউজের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করেন। এজন্য তারা বাজার থেকে বিভিন্ন ধরনের থান কাপড় কিনে বুটিক হাউজের জন্য নানা ধরনের পোশাক তৈরি করেন। এক্ষেত্রে জনাব সুজন ও তার স্ত্রী কাপড়ের রূপ পরিবর্তন করে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন; যা দ্রব্যের রূপগত উপযোগ সৃষ্টিকে নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমদিকে দ্রব্যের রূপগত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমদিকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর