পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির জন্য গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের 'হেনা কসমেটিকস' নান্দনিক ডিজাইন অনুসরণ করেছে; যা বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে সহায়ক। যে ডিজাইনে পণ্যকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় তাকে নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন বলে। এ ধরনের ডিজাইনে পণ্যের মান বৃদ্ধি করা হয় না। তবে এরূপ ডিজাইনে পণ্যের কাঠামো পরিবর্তন করে ক্রেতা আকর্ষণের চেষ্টা করা হয়। উদ্দীপকের 'হেনা কসমেটিকস' দীর্ঘদিন ধরে শ্যাম্পু তৈরি ও বাজারজাত করে আসছে। তারা প্রথমদিকে ৪০০ গ্রাম ওজনের শ্যাম্পু উৎপাদন করলেও সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কথা মাথায় রেখে সম্প্রতি পণ্যের মান ঠিক রেখে ৪০০ গ্রাম, ২০০ গ্রাম ও মিনিপ্যাক শ্যাম্পু তৈরির উদ্যোগ গ্রহণ করেন। এতে সকল স্তরের ক্রেতারা পণ্যটি ক্রয়ে সক্ষম হয়। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির পাশাপাশি মুনাফাও বহুগুণে বেড়ে যায়। নান্দনিক ডিজাইন পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করে। এতে পণ্যের বিক্রয় ও মুনাফা বাড়ে। এরূপ ডিজাইনে পণ্যের মান ঠিক রেখে কাঠামোগত পরিবর্তন এনে আকর্ষণীয়তা বাড়ানো হয়। যেমন- ১৫০ গ্রাম সাবানকে ১০০/৫০ গ্রামে সংযোজন করে ক্রেতা আকর্ষণের চেষ্টা করা হয়। আবার শ্যাম্পুর ক্ষেত্রেও দেখা যায় ৪০০ গ্রাম, ২০০ গ্রাম, '১০০ গ্রাম মিনিপ্যাক ইত্যাদি। এক্ষেত্রে পণ্যের মান একই থাকে কিন্তু কাঠামো পরিবর্তিত হয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করে। সুতরাং বলা যায়, নান্দনিক ডিজাইন অনুসরণের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা উভয়ই বৃদ্ধি পেয়েছে
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফা বৃদ্ধি…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর