জনাব কণা ঈদ ও ১লা বৈশাখের পোশাক বিক্রির ক্ষেত্রে সাফল্যের কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব কণা নান্দনিক ডিজাইনের মাধ্যমে ক্রেতাকেন্দ্রিকতাকে প্রাধান্য দিয়েছেন বিধায় ঈদ ও ১লা বৈশাখের পোশাক বিক্রির ক্ষেত্রে সাফল্য পেয়েছেন।যে ডিজাইনে পণ্যকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় তাকে নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন বলে। এরূপ ডিজাইনে পণ্যের কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। আবার ক্রেতাকেন্দ্রিকতায় ক্রেতাদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে পণ্য উৎপাদনের ব্যবস্থা করা হয় ।উদ্দীপকের জনাব কণা একটি ফ্যাশন হাউজ পরিচালনা করেন। তিনি ঈদ ও ১লা বৈশাখের কাপড়ে বাঙালি সংস্কৃতির কথা মাথায় রেখে নতুন নতুন ডিজাইনের বিভিন্ন ফ্যাশনের পোশাক বিক্রি করেন এবং সফলতা লাভ করেন। এক্ষেত্রে জনাব কণা পোশাকের নান্দনিক ডিজাইনের পাশাপাশি ক্রেতাদের রুচি ও পছন্দকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন ।নান্দনিক বা রুচিসম্মত ডিজাইনের ক্ষেত্রে পণ্যকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। অপরদিকে ক্রেতাকেন্দ্রিকতায় ক্রেতাদের রুচি ও পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সাধারণত কোনো উৎপাদক বা বিক্রেতাকে যখন নান্দনিক ডিজাইন এবং ক্রেতাকেন্দ্রিকতা এ দুটিকেই সমান গুরুত্ব দেন সেক্ষেত্রে তার সফলতা লাভের সম্ভাবনা বেশি থাকে; যা উদ্দীপকের কণা কার্যক্রমে বিদ্যমান ছিল। সুতরাং বলা যায় যে, ঈদ ও ১লা বৈশাখের পোশাক বিক্রির ক্ষেত্রে জনাব কণার সাফল্যের কারণ হলো নান্দনিক ডিজাইনের মাধ্যমে ক্রেতাকেন্দ্রিকতার প্রতি গুরুত্বারোপ ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব কণা ঈদ ও ১লা বৈশাখের পোশাক বিক্রির ক্ষেত্রে সাফল্যের কারণ উদ্দ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর