উদ্দীপক অনুযায়ী উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করার ওপর চয়েজ ফ্যাশনের সফলতা নির্ভর করছে— তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করার ওপর চয়েজ ফ্যাশনের সফলতা নির্ভর করছে- এ বিষয়ের সাথে আমি একমত।মান নিশ্চিতকরণ বলতে পণ্য বা সেবার মান অর্জনের নিমিত্তে মান ব্যবস্থাপনার কার্যাবলির সুনির্দিষ্ট প্রয়োগকে বোঝায়। এক্ষেত্রে ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্যের গুণগত মান উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। উদ্দীপকের চয়েজ ফ্যাশন' গাজীপুরে একটি প্রতিষ্ঠিত রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। সম্প্রতি তারা একটি বিদেশি প্রতিষ্ঠানের বড় ধরনের অর্ডার পান। কিন্তু দক্ষ ও যোগ্য কর্মীর অভাবে পণ্যে ত্রুটি দেখা দেয় এবং পণ্য আবার উৎপাদন করতে হয়। এতে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হওয়ায় তারা পরবর্তীতে মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা এবং মানের বিচ্যুতি ঘটলে তা সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এতে তাদের কাঙ্ক্ষিত সফলতা আসবে বলে আশা করা যায়।পণ্যের মান নিশ্চিতকরণের ফলে ক্রেতাসন্তুষ্টি অর্জিত হয়। এ লক্ষ্যে পণ্য উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করলে প্রতিটি পণ্যের মান নিশ্চিত হবে বলে আশা করা যায়। মান নিশ্চিতকরণে একাধিক বিষয় জড়িত থাকে; যেমন- মানসম্মত কাঁচামাল, দক্ষ কর্মী বাহিনী, আধুনিক যন্ত্রপাতি, উন্নত কার্য প্রক্রিয়া ইত্যাদি। কিন্তু এসবের কোনো একটার ব্যত্যয় ঘটলে পণ্যের মান নিশ্চিতকরণ দুরূহ হয়ে পড়বে। উদ্দীপকের 'চয়েজ ফ্যাশন' যথাযথভাবে মান নিশ্চিত করতে পারেনি বলেই আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সুতরাং বলা যায়, উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করার ওপরই চয়েজ ফ্যাশনের সফলতা নির্ভর করছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী উৎপাদিত পণ্যের মান নিশ্চিত করার ওপর চয়েজ ফ্যাশনের…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর