উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের ত্রুটিযুক্ত পণ্য উৎপাদন কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের ত্রুটিযুক্ত পণ্য উৎপাদন অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়ের অন্তর্গত।পণ্য বা সেবা উৎপাদনের সময় যেসব ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে এবং তা সংশোধন করার জন্য যে ব্যয় নির্বাহ করা হয় তাকে অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয় বলে। এরূপ বায় দু ধরনের হয়ে থাকে; যেমন- উৎপাদনজনিত ক্ষতি এবং পুনঃকার্যসংক্রান্ত ব্যয়।উদ্দীপকে 'চয়েজ ফ্যাশন' গাজীপুরে একটি প্রতিষ্ঠিত রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। সম্প্রতি একটি বিদেশি কোম্পানির কাছ থেকে বড় ধরনের অর্ডার পায়। শুরুতে কিছু যোগ্য ও দক্ষ কর্মী থাকলেও বর্তমানে বেশি বেতনে কিছু কর্মী অন্যত্র চলে যায়। ফলে অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করতে না পারায় এবং কিছু পণ্যের ত্রুটি চিহ্নিত হওয়ায় নতুন করে আবার পণ্য উৎপাদন করতে হয়। এ ধরনের বায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যর্থতার বায়ের অন্তর্গত উৎপাদনজনিত ক্ষতি হিসেবে বিবেচিত হবে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের ত্রুটিযুক্ত পণ্য উৎপাদন অভ্যন্তরীণ ব্যর্থতার বায়ের অন্তর্গত হিসেবে গণ্য হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের ত্রুটিযুক্ত পণ্য উৎপাদন কোন ধরনের ব্…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর