জনাব কামাল ব্যাংক থেকে ঋণ গ্রহণের যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন উদ্দীপকের আলোকে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব কামালের ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তটি তার পণ্যের চাহিদা বিবেচনায় একটি যৌক্তিক সিদ্ধান্ত। যে সকল উপাদান ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় তাদেরকে উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন উপকরণের প্রয়োজন হয়। কিন্তু এ সকল উপাদান সংগ্রহ করতে মূলধন উপকরণের প্রয়োজন অত্যধিক। তাই মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বলা হয় । উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব কামাল ২ কোটি টাকা ব্যয় করে একটি মেশিন আমদানি করেন। উক্ত মেশিন দ্বারা উৎপাদিত জুসের মান ও স্বাদ ভালো হওয়ায় বাজারে এর প্রচুর চাহিদা সৃষ্টি হয়। কিন্তু বাড়তি চাহিদা অনুযায়ী বর্তমান উৎপাদন মাত্রায় তার পক্ষে পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। তাই তিনি কারখানাটি সম্প্রসারণ করার লক্ষ্যে আরেকটি মেশিন আমদানি করার পরিকল্পনা করেছেন। এজন্য তিনি ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখানে দেখা যাচ্ছে, তার উৎপাদিত পণ্যের চাহিদা অত্যধিক হওয়ায় চাহিদা অনুযায়ী তিনি পণ্য সরবরাহ করতে ব্যর্থ হচ্ছেন। এমতাবস্থায় তার আরেকটি মেশিন আবশ্যক। তাই বাড়তি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করার উদ্দেশ্যে তার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তটি যৌক্তিক। ব্যবসায়ের সম্প্রসারণ উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। উৎপাদনের মাধ্যমে ব্যবসায়ে সফলতা আসলে উক্ত পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এমতাবস্থায় চাহিদা মোতাবেক পণ্য উৎপাদন করতে হলে ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজন পড়ে। আর ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রয়োজন যথাযথ মূলধনসহ উৎপাদনের অন্যান্য উপকরণ বিনিয়োগ করা। তাই উদ্দীপকের ব্যবসায়ের সফলতার কথা বিবেচনা করে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণ একটি সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব কামাল ব্যাংক থেকে ঋণ গ্রহণের যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন উদ্দীপক…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর