উদ্দীপকে উল্লিখিত ইমনের সফলতার মূল কারণ বিশ্লেষণসহ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইমনের সফলতার মূল কারণ হলো কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা। ক্রেতার বিশেষ কোনো ফরমায়েশ বা প্রয়োজন অনুযায়ী পণ্য তৈরি করে সরবরাহ করাকে কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা বলে। কাস্টমাইজেশনের ক্ষেত্রে পণ্যের মান, আকার, সংখ্যা, মোড়কিকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদা বা পছন্দকে প্রাধান্য দেওয়া হয়।উদ্দীপকের জনাব ইমন কক্সবাজারকে কেন্দ্র করে একটি 'ফাইভ স্টার হোটেল তৈরি করেন। গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানে তিনি হোটেলের মধ্যেই বিভিন্ন ধরনের সেবা চালু করেন। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং ধরে রাখার জন্য তাদের পছন্দ ও রুচি অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করেন। এছাড়া গ্রাহকদের আরও সন্তুষ্টি প্রদানে হোটেলের ছাদে বসে সমুদ্রসৈকত দেখার অসাধারণ আয়োজন করেছেন। এক্ষেত্রে জনাব ইমন হোটেলের এসব বাড়তি সেবা পর্যটক বা গ্রাহকদের পছন্দ ও চাহিদাকে বিবেচনায় রেখেই করেছে; যা কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা নামে পরিচিত।উদ্দীপকের জনাব ইমন তার হোটেল ব্যবসায়ে কাস্টমাইজেশনকে গুরুত্ব দিয়ে নানান সেবা যুক্ত করেছেন। এর ফলে তিনি দ্রুতই ব্যবসায়ে সফলতা অর্জন করেন। কাস্টমাইজেশনে প্রতিষ্ঠানের নিজস্ব মান ও ডিজাইনের বিপরীতে ক্রেতাদের পছন্দ ও রুচিকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে থাকে। মূলত এজন্যই বর্তমানে জনাব ইমন সকলের কাছে একজন সফল ব্যবসায়ী ও পরিচিত মুখ হয়ে উঠেছেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে ইমনের সফলতার মূল কারণ হলো ক্রেতাকেন্দ্রিকতা।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইমনের সফলতার মূল কারণ বিশ্লেষণসহ তোমার মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর