জনাব কণা প্রথমত তার কাপড়ের ডিজাইনের ক্ষেত্রে কোন ধরনের ডিজাইনের কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব কণা প্রথমত তার কাপড়ের ডিজাইনের ক্ষেত্রে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইনের কথা বলেছেন ।পণ্যের উপযোগিতা বাড়ানোর জন্য যে ধরনের ডিজাইন করা হয় তাকে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন বলে। এরূপ ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মান ও কার্যকারিতা বৃদ্ধি পায়।উদ্দীপকের জনাব কণা একটি ফ্যাশন হাউজ পরিচালনা করেন। তিনি প্রথমত তার উৎপাদিত কাপড়ের ডিজাইনের ক্ষেত্রে এর কার্যকারিতা ও উপযোগিতার কথা মাথায় রেখে পোশাকের ডিজাইন করে থাকেন। এরূপ ডিজাইনের ফলে তার কাপড়ের মান, কার্যকারিতা ও উপযোগিতা বৃদ্ধি পায়। সুতরাং দেখা যাচ্ছে, জনাব কণা প্রথমত তার কাপড়ের ডিজাইনের ক্ষেত্রে ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন অনুসরণ করছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব কণা প্রথমত তার কাপড়ের ডিজাইনের ক্ষেত্রে কোন ধরনের ডিজাইনের কথ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর