উদ্দীপকের মি. রাতুলের প্রাথমিক দিকের কার্যক্রম সেবার কোন বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. রাতুলের প্রাথমিক দিকের কার্যক্রম সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। সেবার অবিচ্ছিন্নতা বলতে সেবাকে সেবাপ্রদানকারী ব্যক্তি বা বস্তু থেকে আলাদা করা যায় না। সেবা উৎপাদিত হওয়ার সাথে সাথেই ভোগ বা ব্যবহার করা হয়। যেমন- একজন ডাক্তার থেকে রোগীকে আলাদা করা যায় না।উদ্দীপকের মি. রাতুল একজন ডাক্তার। চিকিৎসাক্ষেত্রে তার ব্যাপক সুনাম রয়েছে । তিনি রোগীদের সাথে অত্যন্ত অমায়িক ও আন্তরিকতার সাথে কথা বলে এবং ধৈর্য সহকারে তাদের সব কথা শুনেন। এ কারণে চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে তিনি যদি স্বশরীরে উপস্থিত না থাকেন তাহলে এরূপ চিকিৎসা সেবা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়; যা সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যতা বহন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে মি. রাতুলের প্রাথমিক দিকের কার্যক্রম সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যকে নির্দেশ করছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. রাতুলের প্রাথমিক দিকের কার্যক্রম সেবার কোন বৈশিষ্ট্যে…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর