সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায় উল্লেখপূর্বক ক্লিনিক প্রতিষ্ঠা করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সেবা খাতের প্রবৃদ্ধি পর্যায়ের অন্তর্গত স্বাস্থ্য খাতকে নির্দেশ করছে; যা প্রতিষ্ঠা করার যৌক্তিকতা রয়েছে।স্বাস্থ্য খাত মানুষের অন্যতম একটি মৌলিক চাহিদা। অন্ন, বস্ত্র এবং বাসস্থানের পরেই স্বাস্থ্যের অবস্থান। স্বাস্থ্য খাতের উন্নতির ওপর একটি দেশের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ গতিপ্রকৃতি অনুধাবন করা যায়।উদ্দীপকের মি. রাতুল একজন ডাক্তার। চিকিৎসা ক্ষেত্রে তার বেশ সুনাম রয়েছে। সম্প্রতি তিনি নিজ এলাকার জনগণকে আরও বেশি চিকিৎসা সেবা প্রদান করার জন্য একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। উক্ত ক্লিনিকের মাধ্যমে তিনি সমাজের দুস্থ, অসহায় এবং পরিব রোগীদেরকে তুলনামূলক কম মূল্যে সেবা প্রদান করতে পারবেন। একজন ডাক্তার হিসেবে নিজ এলাকার জনগণের প্রতি এরূপ মানসিকতা খুবই প্রশংসনীয় এবং দেশের জন্য কল্যাণকর।মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম। কথায় আছে, 'সুস্থ শরীর, সুস্থ মন কর্ম-উন্নত সুন্দর জীবন।' এই প্রতিপাদ্যে স্বাস্থ্য খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই। উদ্দীপকের মি. রাতুল একজন ভালো ডাক্তার। তিনি সমাজ এবং নিজ এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে অসংখ্য রোগী তার আন্তরিক সেবা পেয়ে সুস্থ হয়ে উঠবে। এতে সমাজের মানুষের যেমন কল্যাণ নিশ্চিত হবে, তেমনি দেশের সর্বাধিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং বলা যায়, সেবা খাতের প্রবৃদ্ধি পর্যায়ের অন্তর্গত স্বাস্থ্য খাত হিসেবে ক্লিনিক প্রতিষ্ঠা যৌক্তিক এবং সময়োপযোগী একটি সিদ্ধান্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায় উল্লেখপূর্বক ক্লিনিক প্রতিষ্ঠা করার য…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর