প্রাথমিক পর্যায়ে রোজ বিডি লি. তার ব্যবসায় পরিচালনা করার জন্য কোন ধরনের মান সনদ গ্রহণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রোজ বিডি লি. বাংলাদেশের মান নিয়ন্ত্রণ সংস্থা BSTI থেকে মানসনদ গ্রহণ করেছিল। BSTI এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে। উদ্দীপকে রোজ বিডি লি. একটি ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জনাব রহমান এ প্রতিষ্ঠানের পরিচালক । নিজ দেশের সকল জেলায় শো-রুম প্রতিষ্ঠা করে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছেন। তিনি তার প্রতিষ্ঠানের ইলেকট্রনিক সামগ্রী সহজে বিক্রয়ের লক্ষ্যে বাংলাদেশের একটি সংস্থা থেকে মানসনদ গ্রহণ করেন। এ ধরনের সনদ দিয়ে থাকে BSTI কেননা বাংলাদেশের একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা। যে সংস্থা জাতীয় পর্যায়ে পণ্যের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে। তাই বলা যায়, রোজ বিডি লি. বাংলাদেশের BSTI সংস্থা থেকে মানসনদ গ্রহণ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রাথমিক পর্যায়ে রোজ বিডি লি. তার ব্যবসায় পরিচালনা করার জন্য কোন …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর