"পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা থেকে পণ্যের মান সনদ গ্রহণ করা আবশ্যক।”— উদ্দীপকের আলোকে উক্ত মান সনদের নাম উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির পণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থার ISO থেকে মানসনদ গ্রহণ করার পর পণ্য রপ্তানি করা উচিত বলে আমি মনে করি। ISO পূর্ণরূপ International Organization for Standardization. যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মানসনদ প্রদান করে থাকে। উদ্দীপকে রোজ বিডি লি. একটি ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জনাব রহমান এ প্রতিষ্ঠানের পরিচালক। নিজ দেশের সকল জেলায় শো-রুম প্রতিষ্ঠা করে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছেন। তিনি তার প্রতিষ্ঠানের ইলেকট্রনিক সামগ্রী সহজে বিক্রয়ের লক্ষ্যে BSTI এর মাদনপ্রাপ্ত হওয়ায় ক্রেতারা নিশ্চিন্তে তাদের পণ্য ক্রয় করেন। তাই তারা তাদের ব্যবসায়টি সম্প্রসারণ করার জন্য জাপানে তাদের উৎপাদিত জায়নামাজ রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু জাপানের বিপণনকারীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মান নিয়ন্ত্রণকারী সংস্থার অর্থাৎ ISO সনদ থাকার শর্ত জুড়ে দেয়। উক্ত সংস্থা থেকে অনুমোদন দেওয়ার মাধ্যমে ক্রেতাদেরকে সহজেই মানসংক্রান্ত তথ্য দিয়ে আকর্ষিত করা যায় এবং বিক্রয় সহজ হয়। পণ্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। অন্যথায় পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। ISO সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্যের মান নিয়ে ক্রেতাদের মাঝে তেমন সন্দেহ থাকে না। তাই তারা নির্দ্বিধায় প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করেন। এতে উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। তাই বলা যায়, জাপানে ইলেকট্রনিক সামগ্রী রপ্তানির জন্য উদ্দীপকের প্রতিষ্ঠানটি ISO থেকে অনুমোদন লাভ করে যা ক্রেতাকে আকর্ষণ ও বিক্রয় বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে। তাই প্রতিষ্ঠানটির পণ্য রপ্তানির জন্য ISO সনদ গ্রহণের পদক্ষেপটি যথাযথ বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা থেকে পণ্যের মান সনদ গ্রহ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর