উদ্দীপকের দুই ভাইয়ের কারখানার উৎপাদন বৃদ্ধির কারণ উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দুই ভাইয়ের কারখানার উৎপাদন বৃদ্ধির কারণ হচ্ছে উৎপাদনের মূলধন উপকরণ ব্যবহার করা।যে সকল আয় বা সম্পদ পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধনকে উৎপাদনের চালিকাশক্তি বলা হয়। উৎপাদনের অন্যান্য উপকরণ ভূমি ও শ্রমের যোগান নিশ্চিত করতে এবং সংগঠন পরিচালনা করতে মূলধন প্রয়োজন। অর্থাৎ মূলধন সার্বিকভাবে প্রতিষ্ঠানের উৎপাদনের চাকা সচল রাখে।উদ্দীপকে মি. সুশান্ত ও মি. প্রশান্ত দুই ভাই চুক্তির আওতায় আজিজ সুপার মার্কেটে একটি টি-শার্টের ব্যবসায় স্থাপন করেন। ব্যবসায়ের অগ্রগতির জন্য গতমাসে তারা আরও ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে কারখানার যন্ত্রপাতি পুনঃস্থাপন করেন। যার ফলে বর্তমানে তাদের কারখানার উৎপাদন পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এখানে দেখা যাচ্ছে তিনি তার কারখানার উৎপাদন বৃদ্ধির জন্য পুনঃস্থাপন করেন; যা একটি সম্পদ এবং তা পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করবে। তাই বলা যায়, তাদের উৎপাদন বৃদ্ধির কারণ হচ্ছে মূলধন ব্যবহার। এছাড়াও উদ্দীপকে যে অর্থের কথা বলা হয়েছে তাও ব্যবসায়ে ব্যবহারের উদ্দেশ্যে ব্যয় করা হয়। তাই একে মূলধন হিসেবে গণ্য করা যায়।ব্যবসায়ের সম্প্রসারণ উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।পণ্য উৎপাদনের মাধ্যমে উক্ত পণ্যের চাহিদা বৃদ্ধি পায় এবং ব্যবসায় সফলতা আসে। এমতাবস্থায় চাহিদা মোতাবেক পণ্য উৎপাদন করতে হলে ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজন পড়ে। আর ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রয়োজন যথাযথ মূলধনসহ উৎপাদনের অন্যান্য উপকরণ বিনিয়োগ করা। তাই বলা যায়, উদ্দীপকে উৎপাদন বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে মূলধন ব্যবহার।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দুই ভাইয়ের কারখানার উৎপাদন বৃদ্ধির কারণ উল্লেখপূর্বক বিশ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর