উদ্দীপকের সংগঠন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে— সংগঠনের ধরন উল্লেখপূর্বক তোমার মতামত তুলে ধর।
উত্তর: উদ্দীপকের সংগঠনটি হচ্ছে একমালিকানা ব্যবসায় সংগঠন যা কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একক মালিকানা দ্বারা গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় সংগঠন বলে। এ ধরনের সংগঠনের ব্যবসায়ে লাভক্ষতি মালিক একাই বহন করেন। উদ্দীপকের রাসেল মিঞা একটি দুগ্ধ খামার গড়ে তোলেন। উক্ত খামারে গরু দেখাশোনার জন্য তিনি কয়েকজন বেকার যুবক নিয়োগ দেন। আবার ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজন হলে তিনি ব্যাংক থেকে অর্থসংস্থান করে আরও গরু ক্রয় করেন এবং অতিরিক্তি শ্রমিক নিয়োগ দেন। এখানে দেখা যাচ্ছে, তার দুগ্ধ খামার গঠন এবং পরিচালনা রাসেল একাই করে থাকেন। এছাড়া তিনি মূলধন আনয়ন ও শ্রমিক নিয়োগের কাজও সম্পাদন করেন। যেহেতু তিনি একাই ব্যবসায়টি গঠন ও পরিচালনা করেন এবং একাই মূলধন সংগ্রহসহ যাবতীয় কাজ করেন, তাই এটাকে আমরা একমালিকানা ব্যবসায় বলতে পারি। একমালিকানা ব্যবসায় সংগঠন সবচেয়ে প্রাচীন ব্যবসায় সংগঠন। এই ব্যবসায়সংক্রান্ত সকল সিদ্ধান্ত একক ব্যক্তি কর্তৃক গৃহীত হয়। মালিক নিজে ব্যবসায়ে প্রয়োজনীয় মূলধনের যোগান দেন এবং সব ধরনের ঝুঁকি বহন করেন। ব্যবসায় ক্ষেত্রে যাবতীয় লাভ-লোকসানের দায় গ্রহণ ও মুনাফা ভোগ করেন। একমালিকানা ব্যবসায়ে বৃহৎ আকারে কর্মসংস্থানের সুযোগ না হলেও উদ্দীপকের রাসেল মিঞা তার ব্যবসায় পরিচালনায় বিভিন্ন পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। এছাড়া তার উৎপাদিত দুধ বিক্রয় বা প্রক্রিয়াজাতের মাধ্যমেও পরোক্ষভাবে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে। তাই বলা যায়, উদ্দীপকের রাসেল মিঞার একমালিকানা সংগঠনটি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সংগঠন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে— সংগ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর