উদ্দীপকে রাসেলের কাজটি উৎপাদনের কোন উপকরণকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রাসেলের কাজটি উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে।যে মানবীয় উপাদান উৎপাদনের অন্যান্য উপকরণগুলোর সমন্বয়সাধন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে তাকে সংগঠন বলে। সংগঠন উৎপাদনের অন্যান্য উপকরণকে একত্র করে উৎপাদনকার্য সম্পাদন করে।উদ্দীপকের রাসেল মিঞা একজন শিক্ষিত যুবক। তিনি নিজ এলাকায়। একটি দুগ্ধ খামার প্রতিষ্ঠা করেন। তিনি খামার পরিচালনায় তার ৪০টি গরু দেখাশুনা করার জন্য ২০ জন বেকার যুবক নিয়োগ দেন। পরবর্তীতে খামারের দুধের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যাংক থেকে ২০ 'লক্ষ টাকা ঋণ নিয়ে আরও ২০টি গরু ক্রয় করেন ও ১০ জন বেকার যুবককে নিয়োগ দেন। এখানে দেখা যাচ্ছে, তিনি উক্ত ব্যবসায় সম্পাদনের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ তথা ভূমি, শ্রম ও মূলধন একত্র করেন এবং এর পরিচালনা কাজ তিনি নিজে সম্পাদন করেন। এছাড়া ব্যাংক ঋণ, শ্রমিক নিয়োগ সকল কাজই তিনি সম্পাদন করেন। যা উৎপাদনের সংগঠন উপকরণকে নির্দেশ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাসেলের কাজটি উৎপাদনের কোন উপকরণকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর