উদ্দীপকে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের যে স্তরে রয়েছে তার কার্যকারিতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের পরীক্ষামূলক উন্নয়ন স্তরে রয়েছে।পণ্যকে চূড়ান্তভাবে বাজারে ছাড়ার আগে স্বল্প পরিমাণে পণ্য উৎপাদন করে বাজার যাচাই করাকে পরীক্ষামূলক উন্নয়ন বলে। উক্ত পর্যায় পণ্যের বাজার চাহিদা সম্পর্কে ধারণা প্রদান করে। পরবর্তীতে তা ইতিবাচক সাড়া ফেললে প্রতিষ্ঠান চূড়ান্ত উৎপাদনে অগ্রসর হয়।উদ্দীপকে 'সান ইলেক্ট্রনিক' তাদের নতুন পণ্য ডিজাইনে ব্যবহারিক ডিজাইন ব্যবহার করে। উক্ত ডিজাইন ব্যবহার করে তারা এমন এক ধরনের ডিপ ফ্রিজ তৈরি করে যেখানে টুইন কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। কিন্তু তাদের পণ্যটি নতুন হওয়ায় বর্তমানে ফ্রিজটি তারা স্বল্প পরিসরে উৎপাদন করেছে। গ্রহণযোগ্যতার ভিত্তিতে পরবর্তীতে তারা বাণিজ্যিকভাবে উৎপাদন করবেন বলে আশা করছেন। এখানে দেখা যাচ্ছে, তারা স্বল্প পরিমাণে পণ্য উৎপাদন করে পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করতে চাচ্ছেন; যা পরীক্ষামূলক উৎপাদন পর্যায়কে নির্দেশ করে ।পরীক্ষামূলক উৎপাদন পর্যায়টি অতীব গুরুত্বপূর্ণ একটি পর্যায়। কেননা পণ্যের চূড়ান্ত বাজারজাতকরণ এই পর্যায়ের ওপর নির্ভর করে। উক্ত পর্যায়ে যদি পণ্যটি ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলেই পণ্যটি পরবর্তী পর্যায়ে প্রবেশ করে। আবার যদি উক্ত পর্যায় অনুসরণ না করে চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করা হয় সেক্ষেত্রে পণ্যটি যদি ক্রেতারা গ্রহণ না করে তখন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। এ জন্যই পণ্য চূড়ান্তভাবে উৎপাদন করার আগে তার পরীক্ষামূলক উৎপাদনের প্রয়োজন হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি পণ্য ডিজাইনের যে স্তরে রয়েছে তার কার্যকারিতা…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর