উদ্দীপকে মামলার জন্য ব্যয়িত অর্থ বাহ্যিক ব্যর্থতার ব্যয় হিসেবে বিবেচিত। পণ্য বিক্রয়ের পর ক্রেতার কাছে কোনো বিচ্যুতি ধরা পড়লে যে ব্যয় হয় তাকে বাহ্যিক ব্যর্থতার ব্যয় বলে। বিভিন্ন প্রকার ওয়ারেন্টি, গ্যারান্টি, মামলা পরিচালন ব্যয় উক্ত ব্যয়ের অন্তর্গত। উদ্দীপকে মি. সাদিক একটি ওয়াটার পাম্প উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। গতবছর তার প্রতিষ্ঠানে উৎপাদিত ত্রুটিযুক্ত পাম্পের ফলে একজন ক্রেতা ক্ষতিগ্রস্ত হন। যার ফলে মি. সফিককে মামলার পেছনে বেশ অর্থ ব্যয় করতে হয়। এখানে দেখা যাচ্ছে, মি. সাদিকের পণ্য বিক্রয়ের পর ত্রুটি দেখা দেয়। এতে ক্রেতা ক্ষতিগ্রস্ত হলে তার কোম্পানির উপর মামলা দায়ের করে। এর জন্য তাকে ব্যয় বহন করতে হয়। উক্ত ব্যয়টি পণ্য বিক্রয়ের পর করায় তা বাহ্যিক ব্যর্থতার বায় হিসেবে বিবেচিত হবে।