ব্যয় হ্রাসের জন্য মি. সাদিকের মান নিয়ন্ত্রণের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: ব্যয় হ্রাসের জন্য মি. সাদিকের মান নিয়ন্ত্রণের সিদ্ধান্তটি যৌক্তিক। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধনের ব্যবস্থা করাকে মান নিয়ন্ত্রণ বলে। মান নিয়ন্ত্রণ মান ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমির প্রাথমিক ব্যবস্থা। এর ফলে পণ্যের পরিকল্পিত মান ও উৎপাদিত মান সমন্বয় করা হয়।উদ্দীপকে মি. সাদিকের প্রতিষ্ঠানে বিগত বছর ত্রুটিযুক্ত পণ্যের জন্য বিপুল ব্যয় নির্বাহ করতে হয়। তিনি লক্ষ করেন তার প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোলার না থাকার কারণে উক্ত ত্রুটি সংঘটিত হয়। এতে তার ব্যয় দিন দিন বৃদ্ধি পায়। তাই সম্প্রতি তিনি তার প্রতিষ্ঠানের পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি একজন কোয়ালিটি কন্ট্রোলার নিয়োগ দিতে পারেন। যিনি পণ্যের পরিকল্পিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা তদারকি করবেন এবং কোনো সমস্যা দেখা দিলে তা সংশোধনের ব্যবস্থা করবেন। তাই ত্রুটি সংঘটিত হওয়ার সাথে সাথে তা সংশোধন করতে পারলে বড় ধরনের ক্ষতি বা ব্যয় থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পাবে। তাই বলা যায়, মি. সাদিকের গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিকমান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখা সম্ভব। এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। উৎপাদনের প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে পূর্বনির্ধারিত মানের সাথে সম্পাদিত কাজের তুলনা করা হয় এবং কোনোরূপ বিচ্যুতি লক্ষ করা গেলে তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মাধ্যমে ক্রেতাকে সন্তুষ্ট করা যায় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির সাথে সাথে নতুন নতুন ক্রেতাকে আকৃষ্ট করা যায় । একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করলে তাদের পণ্যের ত্রুটি নিরসন হবে এবং ত্রুটিজনিত ব্যয় হ্রাস করে তাদের সুনাম পুনরায় ফিরে পাবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ব্যয় হ্রাসের জন্য মি. সাদিকের মান নিয়ন্ত্রণের সিদ্ধান্তের যৌক্তিক…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর