“বোনাস প্রদান ঘোষণা পণ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক”- উদ্দীপকের আলোকে উক্তিটির তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: "বোনাস প্রদান ঘোষণা পণ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক”- উক্তিটি যথার্থ।কর্মীদের কাজে উৎসাহী করার জন্য নগদ অর্থ, কমিশন, বিভিন্ন সুযোগ-সুবিধা ইত্যাদি প্রদান করাকে বোনাস বলে। বোনাস কর্মীদের কাজে উদ্দীপনা সৃষ্টি করে; যা উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।শ্রম উৎপাদনের একটি অন্যতম উপাদান। শ্রম একটি জীবন উপাদান হওয়ায় এর মানসিক দিক বিদ্যমান। তাই কর্মীরা উদ্দীপনা না পেলে কাজ করতে আগ্রহী হয় না। ফলস্বরূপ উৎপাদনে বাধার সৃষ্টি হয়। আবার একইভাবে যদি শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে কাজে আগ্রহী করে তোলা হয় তাহলে তারা আনন্দের সাথে কাজ করে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। উদ্দীপকেও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শ্রমিকদের কাজের উপর ভিত্তি করে বোনাস প্রদানের মাধ্যমে শ্রমিকদের উৎসাহী করে তোলা হয়েছে। যা প্রতিষ্ঠানে শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পাদন করে কাজে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি করা যায়। এতে উৎপাদন ব্যবস্থা ত্বরান্বিত হয় এবং উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়।শ্রমিক-কর্মচারীদের কাজে উৎসাহ দেওয়ার ব্যবস্থা করার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো যায়। ব্যবস্থাপনা ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বোনাস ও পদোন্নতির ব্যবস্থার মাধ্যমে শ্রমিক- কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ দেয়। আবার শ্রমিক-মালিক সুসম্পর্কও উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। তাই বলা যায়, “বোনাস প্রদান ঘোষণা পণ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“বোনাস প্রদান ঘোষণা পণ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক”- উদ্দীপকের আলোকে উ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর