উদ্দীপকে মি. জুয়েল এর ঘোষণাটি উৎপাদনশীলতার কোন গুরুত্বটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. জুয়েলের ঘোষণাটি উৎপাদনশীলতার কার্যসন্তুষ্টি সৃষ্টি গুরুত্বকে নির্দেশ করেছে। কর্মক্ষেত্র থেকে পাওয়া একজন কর্মীর আনন্দ এবং অনুভূতিকে কার্যসন্তুষ্টি বলে। কার্যসন্তুষ্টির ফলে একজন শ্রমিক বা কর্মী স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পাদন করে। এর ফলে উৎপাদনের সাথে সাথে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।উদ্দীপকের মি. জুয়েল 'মোল্লা বেকারি'র একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘোষণা দেন যে, যে সকল কর্মী সর্বোচ্চ পরিমাণ কেক ও বিস্কুট উৎপাদন করতে পারবে, তাদেরকে প্রতিমাসে অতিরিক্ত ৩,০০০ টাকা বোনাস দেওয়া হবে। এখানে দেখা যাচ্ছে, তার ঘোষণাটি শ্রমিক বা কর্মীদের কাজে প্রেষণা জোগাতে সহায়তা করেছে। শ্রমিকরা প্রেষিত হয়ে উৎপাদনশীলতা তথা উৎপাদন বৃদ্ধি করে। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে শ্রমিক-কর্মচারীদের কমিশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। এতে তারা কাজের প্রতি দায়িত্বশীল থাকে এবং কাজ করতে উৎসাহিত হয়। উদ্দীপকেও মি. জুয়েলের ঘোষণাটি শ্রমিকদের কার্যসন্তুষ্টি সৃষ্টি করে যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। একটি প্রতিষ্ঠানে শ্রমিকরা যদি স্বতঃস্ফূর্তভাবে কাজ করে তাহলে তাদের কাজে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি পায়। যার দরুন উৎপাদন ব্যবস্থা ত্বরান্বিত হয় এবং উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। তাই বলা যায়, উদ্দীপকে মি. জুয়েলের ঘোষণা উৎপাদন বৃদ্ধির গুরুত্ব নির্দেশ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. জুয়েল এর ঘোষণাটি উৎপাদনশীলতার কোন গুরুত্বটি নির্দেশ ক…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর