“পণ্য ডিজাইন দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: "পণ্য ডিজাইন দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে” উক্তিটি যথার্থ। সংস্কৃতি হলো সমাজের মানুষের রীতিসিদ্ধ আচরণ, যা তাদের বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ, রুচি দিয়ে প্রভাবিত হয়। উদ্দীপকে তিন বন্ধু মিলে একটি ফ্যাশন হউজ প্রতিষ্ঠা করেন। তারা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তাদের পোশাকের বাহ্যিক দিকটি ডিজাইন করেন। উক্ত ডিজাইনে তারা দেশীয় সংস্কৃতির প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। এখানে দেখা যাচ্ছে, তাদের পণ্য ডিজাইন সম্পূর্ণ সংস্কৃতিনির্ভর। যা তাদের ডিজাইনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি তুলে ধরে। সাধারণত প্রতিটি দেশ তাদের নিজ নিজ সংস্কৃতিকে ধারণ করে পণ্য ডিজাইন করে। কারণ মানুষ দীর্ঘদিন ধরে যে বিশ্বাস, রুচি ও মূল্যবোধ ধারণ করে জীবনযাপন করে, তা সহজে পরিবর্তন করতে পারে না। তাই প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের পছন্দ, দেশের সমাজ ও সংস্কৃতির সাথে মিল রেখে পণ্য ডিজাইন করে। সংস্কৃতির দ্বারা পণ্য ডিজাইন প্রভাবিত হয়। একেক সংস্কৃতির ক্রেতাদের আচার-ব্যবহার, চলন-বলন, ক্রয় অভ্যাস একেক ধরনের হয়ে থাকে। যেমন- বাঙালি সংস্কৃতির ক্রেতারা যে ডিজাইনের পণ্য ক্রয় করে আফ্রিকান সংস্কৃতির ক্রেতারা সে ধরনের ডিজাইনের পণ্য ক্রয় করে না। তাই বলা যায়, সংস্কৃতির দ্বারা পণ্য ডিজাইন ব্যাপকভাবে প্রভাবিত হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“পণ্য ডিজাইন দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণপ…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর