“কাস্টমাইজেশন এর ফলেই জনাব হালিমের রেস্টুরেন্টটির সুনাম বৃদ্ধি পায়।”–তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: “কাস্টমাইজেশনের ফলেই জনাব হালিমের রেস্টুরেন্টটির সুনাম বৃদ্ধি পায়।”— উক্তিটি সঠিক ও যথার্থ।ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো ক্রেতাকেন্দ্রিকতা। এক্ষেত্রে উৎপাদক বা সেবাদানকারী নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়কিকরণ ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দেয়। ফলে ক্রেতা উৎপাদক বা সেবাদানকারীর ওপর সন্তুষ্ট থাকে ।উদ্দীপকের জনাব হালিমের রেস্টুরেন্টটিতে খাবারের মান ভালো হওয়ায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তিনি তার খাবারের মূল্য ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনা করে নির্ধারণ করেন। এছাড়া তিনি ক্রেতাদের পছন্দ বা চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করেন বলে রেস্টুরেন্টটির সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তাদের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের চাহিদার উপর গুরুত্ব প্রদান করে পণ্য সরবরাহ করে; যা ক্রেতাকেন্দ্রিকতা বা কাস্টমাইজেশনকে প্রকাশ করে।ক্রেতাকেন্দ্রিকতার ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকেই প্রাধান্য দেয়। ফলে ক্রেতারা তাদের চাহিদামতো পণ্য অতি সহজেই পেতে পারে। আর যে পণ্য বা সেবা ক্রেতাদের স্বতন্ত্র চাহিদা পূরণে সক্ষম সেই পণ্য বা সেবা ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে সক্ষম হয় এবং সুনাম অর্জন করে। ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“কাস্টমাইজেশন এর ফলেই জনাব হালিমের রেস্টুরেন্টটির সুনাম বৃদ্ধি পায়…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর