জুয়েল সাহেব কোন নীতিটি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জুয়েল সাহেব সার্বিক মান ব্যবস্থাপনার ক্রেতাসন্তুষ্টি নীতিটি অনুসরণ করেছেন।যে ব্যবস্থাপনায় ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয় তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হলো ভোক্তাসন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে কর্মীদের সম্পৃক্তকরণ এবং তার ধারাবহিকতা বজায় রাখা।সার্বিক মান ব্যবস্থাপনার সাথে তিনটি বিষয় জড়িত। এগুলো হলো ক্রেতাসন্তুষ্টিকরণ, কর্মীদের সম্পৃক্তকরণ এবং মানের ধারাবাহিক উন্নয়ন। উদ্দীপকের জুয়েল সাহেব একটি প্রতিষ্ঠানের মান ব্যবস্থাপক। তিনি পণ্যের মান নির্ধারণে ভোক্তাদের প্রত্যাশার বিষয়টি বিবেচনা করেন এবং তা পূরণের চেষ্টা চালান। কিন্তু উৎপাদনকার্যে কর্মীদের মতামতকে কোনো গুরুত্ব দেন না। এখানে দেখা যাচ্ছে, তিনি তার ব্যবস্থাপনার সকল কাজ ক্রেতাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে করে থাকেন। এছাড়া ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের মানও নির্ধারণ করেন; যা সার্বিক মান ব্যবস্থাপনার ক্রেতাসন্তুষ্টি নীতির অন্তর্গত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জুয়েল সাহেব কোন নীতিটি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর