উদ্দীপকে জনাব শফি আহমেদের প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শফি আহমেদের প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয় ।দ্রব্যকে একরূপ হতে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক যে বিশেষ উপযোগ সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদন সেই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। যেমন— আম থেকে জুস তৈরি, লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি, বাঁশ ও বেত দিয়ে ফার্নিচার তৈরি ইত্যাদি।উদ্দীপকে জনাব শফি আহমেদ সিলেটের একজন ব্যবসায়ী। তিনি সিলেটে উৎপাদিত উৎকৃষ্ট মানের বেত ও বাঁশ সংগ্রহ করে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে থাকেন। এক্ষেত্রে জনাব শফি বিভিন্ন উৎস থেকে বেত ও বাঁশ কাঁচামাল হিসেবে সংগ্রহ করেন। অতঃপর এসব কাঁচামালকে তিনি বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করেন। তার এরূপ কাজের ফলে বেত ও বাঁশের রূপগত পরিবর্তন ঘটেছে এবং উপযোগ সৃষ্টি করতে পারে এমন বিশেষ বিশেষ পণ্য তৈরি হয়েছে। পরবর্তীতে এস পণ্য তিনি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে ব্যবসায়ের সফলতা অর্জন করেন।তাই বলা যায় উদ্দীপকে জনাব শফি আহমেদের প্রথম পর্যায়ের কাজের মাধ্যমে রুপগত উপযোগ সৃষ্টি হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব শফি আহমেদের প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে কোন ধরনে…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর