ডাঃ রুহুল আমীনের চেম্বারে চিকিৎসা সেবা বন্ধ রাখার মাধ্যমে সেবার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ডা. রুহুল আমীনের চেম্বারে চিকিৎসা সেবা বন্ধ রাখার মাধ্যমে সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যটি প্রকাশ পায়।সেবাকে সেবাদানকারী থেকে আলাদা করা যায় না। সেবার এরূপ বৈশিষ্ট্যকে অবিচ্ছিন্নতা বলে। সেবা প্রদানকারী ও সেবাদানকারীর সাথে প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। সেবা গ্রহণ করতে হলে সেবা দানকারীকে অবশ্যই সেবা প্রদানের সময় উপস্থিত থাকতে হয়। উদ্দীপকে ডা. রুহুল আমীন একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ। তিনি ফার্মগেটে তাঁর চেম্বারে বসে অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে চোখের ফ্যাকো সার্জারিসহ রেটিনার বিভিন্ন নির্ভুল চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। এর মাধ্যমে তিনি একজন সফল চিকিৎসক হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করেন। কিন্তু সম্প্রতি তিনি এক সপ্তাহের জন্য সেমিনারে যোগদানের জন্য জাপান গমন করেন। তাই তার চেম্বার এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়।ফলে অনেক জরুরি রোগীও এ সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। আমানে দেখা যাচ্ছে, তিনি দেশের বাইরে যাওয়ায় সেবা প্রদান করা যাচ্ছে না। কিন্তু যদি সেবাকে তার থেকে আলাদা করে সংরক্ষণ করা যেত তাহলে তিনি উপস্থিত না থাকলেও সেবা প্রদান করা সম্ভব ছাতা। কিন্তু সেবাকে আলাদা করা যায় না বলেই তা সম্ভব হচ্ছে না তাই বলা যায়, উদ্দীপকে সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্য প্রকাশ পায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ডাঃ রুহুল আমীনের চেম্বারে চিকিৎসা সেবা বন্ধ রাখার মাধ্যমে সেবার কোন…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর