বিনা বৃদ্ধির জন্য স্টার কোম্পানি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য স্টার কোম্পানি কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি গ্রাহকের পরিবর্তিত চাহিদা অনুযায়ী যৌক্তিক। কোনো পণ্য উৎপাদন করার পূর্বেই তার রং, আকার-আকৃতি, ওজন,মোড়কসহ বিভিন্ন উপাদান নির্ধারণ করাকেই পণ্য ডিজাইন বলে। উদ্দীপকে 'স্টার ইলেক্ট্রনিক্স' প্রাথমিক পর্যায়ে সাধারণ বৈশিষ্ট্যসম্পন্ন টিভি উৎপাদন করে তা বিক্রয় করে। পরবর্তীতে তারা লক্ষ করে যে, বর্তমানে শহরসহ গ্রামেও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাই তারা বর্তমানে তাদের পণ্যের উপযোগিতা বৃদ্ধি করে ইন্টারনেট সংবলিত টিভি উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং আশা করে তাদের বিক্রয় বৃদ্ধি পাবে। এক্ষেত্রে উদ্দীপকের সিদ্ধান্তটি যৌক্তিক। কেননা ক্রেতাদের চাহিদা পরিবর্তশীল। একই ধরনের পণ্য ডিজাইন দীর্ঘদিন ব্যবহার করলে ক্রেতাদের পণ্যের প্রতি একঘেয়ামি সৃষ্টি হয়। তাই ক্রেতার পরিবর্তনশীল চহিদার সাথে পণ্যের ডিজাইন পরিবর্তন করা খুবই জরুরি; যা বিক্রয় বৃদ্ধিতে অবদান রাখে। পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলা যায়। অনেক দিনের পুরাতন একঘেয়েমি ডিজাইন ক্রেতাদের মাঝে তেমন আকর্ষণ সৃষ্টি করতে পারে না। নতুন ডিজাইনের ফলে পণ্যের আকর্ষণ সৃষ্টি হয়। নতুন ডিজাইনের মাধ্যমে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় হলে পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পায়। পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধির মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা যায়। তাই বলা যায়, উদ্দীপকে স্টার ইলেক্ট্রনিক্সের গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
বিনা বৃদ্ধির জন্য স্টার কোম্পানি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর