উদ্দীপকে স্টার কোম্পানির নতুন টিভি সেট উৎপাদন ব্যবহারিক ডিজাইনের অন্তর্ভুক্ত।যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে পণ্যের রং, প্যাকিং, আকার ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় ।উদ্দীপকে 'স্টার ইলেকট্রনিক্স' একটি ইলেক্ট্রনিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ লক্ষ করেছে যে, বর্তমানে বাংলাদেশে গ্রামেও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। তাই কোম্পানি কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারের সুবিধা সংযুক্ত করে নতুন LED টি.ভি উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে দেখা যাচ্ছে, তারা তাদের পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের বাহ্যিক দিককে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতা বৃদ্ধি করেছে। তাদের নতুন ডিজাইনের মাধ্যমে গ্রাহকগণ সাধারণ টিভি দেখার সুবিধা ছাড়াও ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। যা পণ্যের অন্তর্নিহিত গুণাগুণ বৃদ্ধি করে এর ব্যবহার বাড়াবে। অতএব প্রতিষ্ঠানের ডিজাইনটি ব্যবহারিক ডিজাইন।