উদ্দীপকে নিক্কন কোম্পানি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থাপনা অনুসরণ করে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে নিক্কন কোম্পানি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করে। যে ব্যবস্থাপনায় ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয় তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হলো ভোক্তাসন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে কর্মীদের সম্পৃক্তকরণ এবং তার ধারাবাহিকতা বজায় রাখা। উদ্দীপকে নিক্কন কোম্পানি বাংলাদেশে টি.ভি.. ফ্রিজ, এ.সি ইত্যাদি ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বাজারজাত করে। কোম্পানি তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে ক্রেতার সন্তুষ্টি, কর্মচারীদের সম্পৃক্ততা ও গুণগত মানের ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট কে। এখানে দেখা যাচ্ছে, তারা তাদের উৎপাদন প্রক্রিয়ায় ক্রেতাই, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দর্শনের প্রতি বেশি গুরুত্ব দেয়, যা মান ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি সার্বিক মান ব্যবস্থাপনাকে নির্দেশ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নিক্কন কোম্পানি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কোন ধরনের ব্যবস্থাপ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর