উদ্দীপকে জনাব শামীমের ব্যবসাটি প্রথম দিকে কোন ধরনের সংগঠন ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শামীমের ব্যবসায়টি প্রথমদিকে একমালিকানা সংগঠন ছিল।একক মালিকানা দ্বারা গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় সংগঠন বলে। এ ধরনের সংগঠনে ব্যবসায়ের লাভক্ষতি মালিক একাই বহন করেন।উদ্দীপকে শামীম একটি কোল্ড স্টোরেজের মালিক। তিনি কম দামে মৌসুমি পণ্য ক্রয় করে তার কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন এবং পরবর্তী সময়ে বেশি দামে বিক্রয় করেন। যেহেতু তিনি একাই ব্যবসায়টি গঠন ও পরিচালনা করেন তাই এটিকে আমরা একমালিকানা ব্যবসায় বলতে পারি। এই ব্যবসায়সংক্রান্ত সকল সিদ্ধান্ত একক ব্যক্তি কর্তৃক গৃহীত হয়। মালিক নিজে ব্যবসায়ে প্রয়োজনীয় মূলধনের যোগান দেন, সব ধরনের ঝুঁকি বহন করেন, প্রয়োজনে বিভিন্ন কাজের জন্য শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ করেন। এছাড়া ব্যবসায় ক্ষেত্রে যাবতীয় লাভ- লোকসানের দায় গ্রহণ এবং মুনাফা ভোগও মালিক একাই করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব শামীমের ব্যবসাটি প্রথম দিকে কোন ধরনের সংগঠন ছিল? ব্যা…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর