সজীব ফুড প্রোডাকটস রাষ্ট্রীয় কোন সংস্থার অনুমোদন লাভ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সজীব ফুড প্রোডাক্টস প্রাথমিক পর্যায়ে দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে মান সনদ সংগ্রহ করেছে। BSTI এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে।সজীব ফুড প্রোডাক্টস বাংলাদেশের একটি বিখ্যাত খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। গুণগত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া তাদের উৎপাদিত পণ্য রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের অনুমোদন থাকায় পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কেননা বাংলাদেশের একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা। যে সংস্থা জাতীয় পর্যায়ে পণ্যের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে এবং সঠিক মানসম্মত পণ্যের মানসনদ প্রদান করে থাকে। তাই বলা যায়, উদ্দীপকে সজীব ফুড প্রোডাক্টস প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের একমাত্র মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে মানসনদ গ্রহণ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সজীব ফুড প্রোডাকটস রাষ্ট্রীয় কোন সংস্থার অনুমোদন লাভ করেছে? ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর