নিক্কন কোম্পানির পণ্যের বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: নিক্কন কোম্পানির ব্যাপকভাবে বিক্রয় বৃদ্ধির কারণ হচ্ছে বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টি প্রদান। পণ্য বিক্রয়ের পর যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। ওয়ারেন্টি, গ্যারান্টি, সংস্থাপন ইত্যাদি এ ধরনের সেবার অন্তর্গত। যে লিখিত চুক্তির মাধ্যমে উৎপাদক বা বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার পণ্যের ত্রুটি সংঘঠিত হলে তা মেরামতের নিশ্চয়তা প্রদান করে তাকে ওয়ারেন্টি বলে। উদ্দীপকে নিক্কন কোম্পানি সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করে তাদের উৎপাদনকার্য সম্পাদন করে। তাছাড়া ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য বিক্রীত পণ্যের উপর ১ বছরের ওয়ারেন্টি সেবা প্রদান করে থাকে। এর ফলে প্রতিষ্ঠানটির সুনাম সৃষ্টি হওয়ায় বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি ক্রেতাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যে ত্রুটি দেখা গেলে তা মেরামতের নিশ্চয়তা প্রদান করে; যা ওয়ারেন্টিকে নির্দেশ করে। ওয়ারেন্টি এক ধরনের নিশ্চয়তা চুক্তি। যা উৎপাদক ও ক্রেতার মাঝে একটি নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। উক্ত চুক্তির মাধ্যমে ক্রেতা পণ্যের নিরাপত্তা গ্রহণ করে এবং পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ হয়। তাই নিক্কন কোম্পানির ওয়ারেন্টি প্রদানের সিদ্ধান্তটি যৌক্তিক; যা তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির একটি অন্যতম কারণ ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
নিক্কন কোম্পানির পণ্যের বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণ বিশ্…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর