ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মানসংরক্ষণ ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রমকে মান ব্যবস্থাপনা বলে।
মান ব্যবস্থাপনা পণ্যের মানের নিশ্চয়তা প্রদান করে। পণ্যের মানের মধ্যে পণ্যের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূৰ্ণ বৈশিষ্ট্য পণ্যের মধ্যে অন্তর্ভূত হচ্ছে কিনা তা দেখা মান ব্যবস্থাপনার কাজ। এ কাজে কোনো ত্রুটি কোনো অবস্থাতেই কাম্য নয়। কোম্পানি মান ব্যবস্থাপনার মাধ্যমে পণ্যের মানে নিশ্চয়তা প্রদান করে। এছাড়া মান ব্যবস্থাপনার প্রয়োগে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করে। যার ফলে উৎপাদনে বাধা দূর হয়ে উচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত হয়।