“তিব্বত সাবানের জনপ্রিয়তার কারণ হলো নান্দনিক ডিজাইন"- যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: তিব্বত সাবানের জনপ্রিয়তার কারণ হলো নান্দনিক ডিজাইন।” উদীপকের উক্তিটি সঠিক। ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের কাঠামোগত পরিবর্তন করাকে নান্দনিক ডিজাইন বলে। নান্দনিক ডিজাইনের ক্ষেত্রে পণ্যের অভ্যন্তরীণ গুণাগুণকে গুরুত্ব না দিয়ে শুধু তার বাহ্যিক কাঠামোকে পরিবর্তন করা হয় । যা ক্রেতাদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করে তোলে। উদ্দীপকে তিব্বত কসমেটিকস কোম্পানি ২০২০ সালের পূর্বে প্যাকিং ডিজাইন অনুসরণ করে শুধু পণ্যের বাহ্যিক আবরণকে ডিজাইন করে পণ্য বিপণন করত। কিন্তু তা ক্রেতাদের তেমন আকৃষ্ট করতে পারেনি। ব্যাপক গবেষণার পর তিব্বত কসমেটিকস কর্তৃপক্ষ ২০২০ সাল থেকে 'তিব্বত বিউটি সোপ' লাল, হলুদ ও সবুজ তিনটি ভিন্ন মোড়কে, তিনটি ভিন্ন রং ও সুগন্ধি ব্যবহার করে তিনটি ভিন্ন আকারে বাজারজাত করা শুরু করে। এর ফলে তিব্বত সাবান বর্তমানে বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে দেখা যাচ্ছে, তারা পণ্যের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে প্যাকিং ডিজাইনের সাথে পণ্যের আকার ও রঙের কাঠামোগত পরিবর্তন আনে। যা নান্দনিক বা রুচিসম্মত ডিজাইন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“তিব্বত সাবানের জনপ্রিয়তার কারণ হলো নান্দনিক ডিজাইন"- যুক্তিসহ বিশ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর