২০২০ সালের পূর্ব পর্যন্ত কোন ডিজাইন অনুসরণ করে তিব্বত সাবান বাজারজাত করা হতো? ব্যাখ্যা কর।
উত্তর: ২০২০ সালের পূর্ব পর্যন্ত কোম্পানি প্যাকিং ডিজাইন অনুসরণ করে তিব্বত সাবান বাজারজাত করত। পণ্যের আবরণকে আকৃষ্ট করার জন্য যে ডিজাইন করা হয় তাকে প্যাকিং ডিজাইন বলে। প্যাকিং ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য শুধু পণ্যের আবরণকে পরিবর্তন করা হয়। উদ্দীপকে তিব্বত কসমেটিকস কোম্পানি দীর্ঘদিন ধরে "তিব্বত সোপ' নামে তিব্বত সাবান উৎপাদন ও বিক্রি করে আসছে। প্রতিষ্ঠানটি সাবানের গুণগত মানের কোনো পরিবর্তন না করে কয়েক বছর পর পর কেবল মোড়ক পরিবর্তন করে সাবানটি বাজারজাত করত। কিন্তু ২০২০ সাল থেকে তারা তাদের ডিজাইনে পরিবর্তন আনে। এখানে দেখা যাচ্ছে, কোম্পানিটি তাদের পণ্য ডিজাইনের ক্ষেত্রে এর আবরণকে গুরুত্ব দেয়। তাই তারা ক্রেতাকে আকৃষ্ট করার । জন্য সাবানের গুণগত মান বা কাঠামোগত পরিবর্তন না করে শুধু বাহ্যিক আবরণ দৃষ্টিনন্দন করে। অর্থাৎ কোম্পানিটি ২০২০ সালের পূর্বে প্যাকিং ডিজাইন অনুসরণ করে পণ্য বাজারজাত করত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
২০২০ সালের পূর্ব পর্যন্ত কোন ডিজাইন অনুসরণ করে তিব্বত সাবান বাজারজা…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর