উৎপাদনের কোন উপকরণের অভাবে জনাব এনামুল হকের কারখানাটি সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপানের ভূমি উপকরণের অভাবে জনাব এনামুল হকের কারখানাটি সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি উৎপাদনের মৌলিক উপাদান; যার যোগান সীমিত এবং প্রকৃতি প্রদত্ত । উদ্দীপকে জনাব ইনামুল হক গাজীপুরে একটি ভবন ভাড়া নিয়ে একটি প্যাকেজিং কারখানা গড়ে তুলেন। তার কারখানায় উৎপাদিত প্যাকেজিং পণ্যের মান ভালো হওয়ায় অল্প সময়েই বাজারে প্রচুর চাহিদার সৃষ্টি হয়। পণ্যের মান ভালো হওয়ায় তিনি বড় বড় প্রতিষ্ঠান হতে অর্ডার লাভ করেন। কিন্তু কারখানার সীমিত উৎপাদন দিয়ে তার পক্ষে বড় অর্ডার সময়মতো ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না এবং পর্যাপ্ত স্থানের অভাবে তার কারখানাটিও সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। এখানে দেখা যাচ্ছে, তার ব্যবসায় সম্প্রসারণে মূল বাধা সৃষ্টি করছে পর্যাপ্ত জায়গা বা স্থান। উক্ত স্থান একটি প্রাকৃতিক উপাদান এবং তা বৃদ্ধি বা ধ্বংস করা যায় না; যা উৎপাদনের ভূমির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ উৎপাদনের ভূমি উপকরণের অভাবেই তিনি তার ব্যবসায় সম্প্রসারণ করতে পারছেন না।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদনের কোন উপকরণের অভাবে জনাব এনামুল হকের কারখানাটি সম্প্রসারণ কর…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর