মি. পাপনের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।
উত্তর: মি. পাপনের সমস্যা সমাধানে আমার সুপারিশ হচ্ছে উৎপাদনের অন্যতম উপাদান মূলধন ব্যবহার করে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করা। যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত সম্পদ বা আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। এটি উৎপাদনের চালিকাশক্তি হিসেবে বিবেচিত।উদ্দীপকে মি. পাপন প্রাথমিক পর্যায়ে উৎপাদনের ভূমি উপকরণ ব্যবহার করে ফুল চাষ করেন। উক্ত ফুল তিনি ঢাকার শাহবাগে বিক্রয় করেন। তিনি যানবাহন ও গুদামের জন্য ব্যাংক ঋণের আবেদন করেছেন। বর্তমানে নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় ফেব্রুয়ারি মাসে যথাসময়ে উত্তোলিত ফুল ঢাকায় সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে পাঁচ লক্ষ টাকার ফুল নষ্ট হয়ে যায়। উদ্দীপকে উক্ত ঋণ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি যদি নিজস্ব পরিবহনের ব্যবস্থা করেন তাহলে যথাসময়ে ফুল সরবরাহ করে লাভবান হতে পারবেন। উক্ত ঋণকৃত অর্থ একটি সম্পদ এবং তা পরবর্তীতে আয় বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ উৎপাদনের মূলধন উপকরণ ব্যবহারের মাধ্যমে তিনি তার চিন্তা দূর করতে পারেন।উৎপাদনের চারটি উপাদানের মধ্যে ভূমি প্রকৃতির দান, মূলধন মানুষের সৃষ্টি। এর মধ্যে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। কারণ প্রাকৃতিক সম্পদে মানুষ শ্রম ও সৃজনশীলতা প্রয়োগ করে পণ্যদ্রব্য উৎপাদন করে এবং সেই পণ্যদ্রব্যগুলো যখন পুনরায় আয় সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তখন তাকে মূলধন বলে। উদ্দীপকে মি. পাপন ব্যাংক ঋণের আবেদন করেছেন। সেই অর্থকে তিনি উৎপাদন কাজে বিনিয়োগ করে পরবর্তীতে আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। এতে তার উৎপাদিত ফুল যথাসময়ে সরবরাহ করে মুনাফা নিশ্চিত করতে পারবেন বলে আশা করা যায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মি. পাপনের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর